জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের লালমাটি এলাকার বীরসিংহ ক্লাব পাড়ায় শুক্রবার সন্ধ্যে নাগাদ বালুরঘাট থানার পুলিশ এক অভিযুক্তর খোঁজে যায়। কিন্তু সেখানে বালুরঘাট থানার পুলিশ এলাকার মানুষদের কাছ থেকে বিক্ষোভের মুখে পড়ে। অভিযোগ সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে দেদার লাঠি চার্য করে বলে অভিযোগ। পুলিশের লাঠির আঘাত থেকে বাদ যায়নি মহিলারাও বলে অভিযোগ। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩ জন মহিলা ও ১০ জন পুরুষকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও এবিষয়ে আহত এক মহিলা অনিমা দাস বলেন, এদিন পুলিশ এসে হঠাৎ করে তাদের দোকানে হামলা চালায়, মারধর করা হয় তার স্বামী সহ তাদের পরিবারের লোকজনদের। তবে কি কারনে এই হামলা ও তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেল তা তারা জানেন না বলে তিনি দাবী করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/FpZfuxc2YFY